শনিবার ● ৬ জুন ২০২৬

নেছারাবাদে অতিরিক্ত বাসভাড়া আদায়, দুই পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা

হোম » পিরোজপুর » নেছারাবাদে অতিরিক্ত বাসভাড়া আদায়, দুই পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা
শনিবার ● ৬ জুন ২০২৬


 

নেছারাবাদে অতিরিক্ত বাসভাড়া আদায়, দুই পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (৬ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ সময় যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদের তাৎক্ষণিকভাবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। অভিযানে সার্বিক সহযোগিতা করে নেছারাবাদ থানা পুলিশ।

 

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৫ ● ২৬ বার পঠিত