শনিবার ● ৬ জুন ২০২৬
পবিপ্রবিতে জিএসটি ভর্তি কার্যক্রম শুরু ৭ জুন
হোম » শিক্ষা » পবিপ্রবিতে জিএসটি ভর্তি কার্যক্রম শুরু ৭ জুন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি (GST) গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ও ফি জমা কার্যক্রম আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইটে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। একইসঙ্গে ৯ জুন থেকে ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় মূল কাগজপত্র জমা দিতে হবে।
কাগজপত্র জমা নেওয়া হবে পবিপ্রবির বিবিএ-সিএসই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নেটওয়ার্ক ল্যাবে। শিক্ষার্থীদের ভর্তি ফরম, জিএসটি রোল, বিষয়, মেধাক্রমসহ নির্ধারিত তথ্য A4 কাগজে উল্লেখ করে জমা দিতে হবে। পাশাপাশি এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র প্রদর্শন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:১২ ● ১০ বার পঠিত
