শুক্রবার ● ৫ জুন ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হোম » জাতীয় » তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মো. মেহেদী হাসান, সাগরকন্যা প্রতিবেদক

 

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা, গণমাধ্যমের উন্নয়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির সাফল্য ও ইতিবাচক প্রভাব তুলে ধরেন। তিনি বিশেষভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

 

এ সময় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তথ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সাক্ষাৎ শেষে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং তথ্য ও যোগাযোগ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টিতে এ বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৫ ● ৩৩ বার পঠিত