বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬

দুমকিতে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » দুমকিতে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


দুমকিতে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, মো. ফারুক হোসেন ও মো. অলিউল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান এবং সাংবাদিক মো. আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপরিধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪:১১:০৮ ● ২৫ বার পঠিত