বুধবার ● ৩ জুন ২০২৬
নলছিটিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হোম » ঝালকাঠী » নলছিটিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম হাওলাদারের সভাপতিত্বে এবং খলিলুর রহমান সরদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার। তিনি দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক ধারা সৃষ্টি করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জেড আই কামাল, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক আলহাজ মো. কবির হোসেন জোমাদ্দার, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০:৩৭:৩২ ● ২৯ বার পঠিত
