বুধবার ● ৩ জুন ২০২৬
গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
হোম » বরিশাল » গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতির ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় পিঙ্গলাকাঠি বাজারে এসব আয়োজন সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ এবং বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু বকর গাজী, মো. শামীম আহমেদ, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মালেক আকন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফুয়াত হোসেন এ্যনি।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৭ ● ৩৬ বার পঠিত
