রবিবার ● ৩১ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ● ৩১ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ রাহাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) তন্ময় কুমার দেবনাথের নেতৃত্বে একটি দল উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায়। এ সময় রাহাত হোসেনকে আটক করে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার রাহাত হোসেন জাঙ্গালিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম বজলুর রহমান।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, রাহাত হোসেন নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:২২ ● ৩১ বার পঠিত