
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে বেলা ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, সাবেক সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মো. ইত্তেজা হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক নাজমুল মৃধা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং বিএনপির প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদ শামসুদ্দোহা নেছারী। পরে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।