শনিবার ● ৩০ মে ২০২৬
আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
হোম » বরগুনা » আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আশিক (১৯) ও মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)। তারা দুজনই আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটকের কথা স্বীকার করে আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১০:১৭:০২ ● ৪২ বার পঠিত
