বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬

মহিপুরে ছোট ভাইয়ের নাক ফাটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হোম » পটুয়াখালী » মহিপুরে ছোট ভাইয়ের নাক ফাটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬


 

মহিপুরে ছোট ভাইয়ের নাক ফাটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে কোরবানির দাওয়াত দিতে গিয়ে আপন ছোট ভাই মারধরের শিকার হয়েছেন। এসময় তার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে মহিপুর থানাসদর ইউনিয়নের  মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ৯ নম্বর

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাউয়াব সরদারের বাড়ির সামনেই এমন কাণ্ডে স্থানীয়দের অনেকেই বিস্মিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির দাওয়াত দিতে গেলে তাউয়াব সরদার হঠাৎ তার ছোট ভাই আউয়াল সরদারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তাকে বেধড়ক মারধর করেন। এতে আউয়াল সরদারের নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত তাউয়াব সরদার দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের দাবি, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী আউয়াল সরদার বলেন,

আমার বড় ভাই খোকন সরদার আমাকে দাওয়াত দিতে ভাই তাউয়াব সরদারের বাড়িতে পাঠায়। সেখানে গেলে তাউয়াব সরদার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হঠাৎ আমার নাকে ঘুষি মারে। এতে আমি গুরুতর আহত হই। আমরা দীর্ঘদিন ধরে তার দ্বারা হয়রানির শিকার হচ্ছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীর বড় ভাই খোকন সরদার বলেন, দাওয়াত দিতে গেলে সে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ছোটভাই আউয়ালকে মারধর করে। তার আচরণ দীর্ঘদিন ধরেই বেপরোয়া। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

 

এ বিষয়ে অভিযুক্ত তাউয়াব সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

এদিকে মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজান প্যাদা বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় সংগঠন নেবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

মারধরন নাক ফাটানো প্রসঙ্গে মহিপুর থানার ওসি মোঃ শামীম আহমেদ বলেন, শুনেছি হাসপাতালে ভর্তি হয়েছে; তবে লিখিত কোন অভিযোগ পাইনি।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:২০ ● ৫০ বার পঠিত