বুধবার ● ২৭ মে ২০২৬

দেশ-প্রবাসের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন নুরুল হক নুর

হোম » পটুয়াখালী » দেশ-প্রবাসের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন নুরুল হক নুর
বুধবার ● ২৭ মে ২০২৬


 

দেশ-প্রবাসের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন নুরুল হক নুর

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর।

 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমাম্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিমের প্রতি জানাই ঈদের শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক।০

 

তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। কুরবানির মহান আদর্শ ধারণ করে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণমানুষের বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

নুরুল হক নুর বলেন, আমাদের এই ঈদ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। পবিত্র ঈদে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

 

একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫০ ● ১৪১ বার পঠিত