বুধবার ● ২৭ মে ২০২৬

মোংলায় ঠাকুরানি খালের ১১টি স্পট পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

হোম » খুলনা » মোংলায় ঠাকুরানি খালের ১১টি স্পট পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
বুধবার ● ২৭ মে ২০২৬


 

মোংলায় ঠাকুরানি খালের ১১টি স্পট পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে বাগেরহাটের মোংলায় ঠাকুরানি খালের ১১টি স্পটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদ এলাকায় নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলা পৌরসভা এ কাজ বাস্তবায়ন করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পরিবেশকর্মী মো. নুর আলম শেখ প্রমুখ।

 

প্রতিমন্ত্রী বলেন, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, খাল খনন ও দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানি খালের ১১টি স্পট চিহ্নিত করে ধারাবাহিকভাবে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহর ও শহরের বাইরের বেদখল হয়ে যাওয়া মৃতপ্রায় সব খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা কমাতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:২৫ ● ২৬ বার পঠিত