বুধবার ● ২৭ মে ২০২৬
কলাপাড়ায় ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করলেন আগাম ঈদুল আযহা
হোম » ইসলামী জীবন » কলাপাড়ায় ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করলেন আগাম ঈদুল আযহা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আযহা উদযাপন করছেন পটুয়াখালীর কলাপাড়ায় আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বুধবার সকাল আটটায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
এছাড়াও ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করেন কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।
স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আগাম ঈদ উদযাপন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৪:১৯:৩৭ ● ২৯ বার পঠিত
