মঙ্গলবার ● ২৬ মে ২০২৬

দশমিনায় বজ্রপাতে গাভির মৃত্যু, দিশেহারা কৃষক

হোম » পটুয়াখালী » দশমিনায় বজ্রপাতে গাভির মৃত্যু, দিশেহারা কৃষক
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


দশমিনায় বজ্রপাতে গাভির মৃত্যু, দিশেহারা কৃষক

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বজ্রপাতে একটি গাভির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মৃধা বাড়ির পূর্ব পাশের বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাভির মালিক কৃষক শামীম হোসেন সকালে অন্য গরুর সঙ্গে ওই গাভিটিকে বিলে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে যান। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত ঘটে। বজ্রপাত থেমে গেলে তিনি বিলে গিয়ে দেখতে পান, একটি গাভি মাটিতে পড়ে আছে এবং অপরটি ঘাস খাচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় নিশ্চিত হওয়া যায়, গাভিটি বজ্রপাতে মারা গেছে।

গাভির মালিক শামীম হোসেন জানান, গাভিটির বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকার বেশি। আকস্মিক এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।

নিহত গাভিটি পরে মাটিচাপা দেওয়া হয়েছে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৬:৩৩ ● ১১৯ বার পঠিত