সোমবার ● ২৫ মে ২০২৬
পাথরঘাটা পৌর মেয়র আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হোম » বরগুনা » পাথরঘাটা পৌর মেয়র আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথারঘাটা পৌরসভার সাবেক মেয়র ও পাথারঘাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকনকে রোববার (২৪মে) রাতে পাথারঘাটা শহরের নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছে বরগুনার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, সাবেক মেয়র আনোয়ার আকনের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, পৌরসভার ঠিকাদারদের কাজের বিল উত্তোলন করে লাখ লাখ টাকা এবং পৌরসভার ট্যাক্সের টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ছাড়া বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ২০২৩ সালে আওয়ামী লীগের নেতা কর্মিরা অগ্নিসংযোগ ও ভাংচুর করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৫ সালে বরগুনা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় ১২ জন আইনজীবীও দীর্ঘদিন জেল হাজতে ছিল।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর পরে আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়রছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪৮:৪১ ● ৪৮ বার পঠিত
