সোমবার ● ২৫ মে ২০২৬
আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম » বরগুনা » আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক![]()
সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ মো: আমিনুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় আমতলী পৌরসভার একে পাইলট হাই স্কুল সংলগ্ন চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান চালিয়ে আটক করে। আমিনুর আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ্’র নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আমিনুর রহমানকে (২৯)আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ আমিনুরকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১০:৫৭ ● ২৩ বার পঠিত
