সোমবার ● ২৫ মে ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-১৫

হোম » ঢাকা » গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-১৫
সোমবার ● ২৫ মে ২০২৬


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-১৫

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাসুর নামক স্থানে পরিবহন বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হয়। এই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আরও অনন্ত ১৫ জন।
সোমবার (২৫ মে) দুপুর ২টায় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আশা কোটালিপাড়াগামী স্টার লাইন পরিবহন ও মাইক্রোবাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রাবাসের পিছনে থাকা প্রাইভেটকারের সাথেও সংঘর্ষ হয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। স্টার লাইন পরিবহন বাসটিও রাস্তার পাশে খাড়ে পরে বাসে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়। নিহত মাইক্রাবাসের চালকের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ও আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৬:৫৩ ● ২৬ বার পঠিত