সোমবার ● ২৫ মে ২০২৬

দুমকিতে ছিনতাই ও মাদক মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেফতার

হোম » পটুয়াখালী » দুমকিতে ছিনতাই ও মাদক মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেফতার
সোমবার ● ২৫ মে ২০২৬


দুমকিতে ছিনতাই ও মাদক মামলার আসামি কসাই রনি আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইসহ একাধিক মাদক মামলার আসামি রবিউল ইসলাম ওরফে রনি মৃধা ওরফে ‘কসাই রনি’কে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার সন্ধ্যায় উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি (৩০) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মৃধার ছেলে।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুমকি থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে তার বিরুদ্ধে পরপর তিনটি মাদক মামলা দায়ের হয়। এছাড়া সাম্প্রতিক ছিনতাই মামলায় তিনি এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

 

জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে নিয়ে মাঠ পর্যায়ের কাজে বের হন। বেলা ১১টার দিকে রাজাখালী ফার্মগেট এলাকায় পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় গত ২০ মে দুমকি থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা (নম্বর-৮) দায়ের করা হয়।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমআর

বাংলাদেশ সময়: ১১:৩২:৩৮ ● ৩৩ বার পঠিত