রবিবার ● ২৪ মে ২০২৬

নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক গুরুতর আহত

হোম » ঝালকাঠী » নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক গুরুতর আহত
রবিবার ● ২৪ মে ২০২৬


নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে তিন চাকার ট্রলি উল্টে মালিক নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ মাঝি (৩৮) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। আহত চালক মো. ইমন একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজার থেকে তেল খালাস শেষে বাখরকাঠি ফেরার পথে অতিরিক্ত গতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হানিফ মাঝির মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৫ ● ২৭ বার পঠিত