শনিবার ● ২৩ মে ২০২৬

কাউখালীতে ঈদ উপহার বিতরণ, সহস্রাধিক অসহায় মানুষের মুখে হাসি

হোম » পিরোজপুর » কাউখালীতে ঈদ উপহার বিতরণ, সহস্রাধিক অসহায় মানুষের মুখে হাসি
শনিবার ● ২৩ মে ২০২৬


 

কাউখালীতে ঈদ উপহার বিতরণ, সহস্রাধিক অসহায় মানুষের মুখে হাসি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৩ মে) সকালে বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ ওসমান গণির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোঃ ওসমান গনি, সাফিউল আজম দুলাল, শাহ ইমরান ফারুক, লিয়াকত আলী তালুকদার, সিরাজুল ইসলাম উজ্জ্বল, আসাদুজ্জামান মামুন, শারিফুল আজম সোহেল, শোয়েব সিদ্দিকী, মনিরুজ্জামান এবং শাহ আলম সেপাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:০৬:০৮ ● ৩০ বার পঠিত