শুক্রবার ● ২২ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ আটক ২

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ আটক ২
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আলম খান ও শাকিল রাড়ি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দ গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমান।

 

আটক আলম খান (৩৭) পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলী খানের ছেলে। অপর আটক শাকিল রাড়ি (২৪) সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর ওয়ার্ডের হানিফ রাড়ির ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৬ ● ২৯ বার পঠিত