বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
বরগুনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হোম » বরগুনা » বরগুনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে বরিশাল বিভাগীয় পর্বের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২১ মে) সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এ সময় শিক্ষক, কোচ, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি ও ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত জরুরি। স্কুল ক্রিকেটের এই মঞ্চ থেকেই আগামী দিনের দক্ষ ক্রিকেটাররা উঠে আসবে। ক্ষুদে ক্রিকেটারদের মাঝে নতুন প্রতিভা খুঁজে পেতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি অংশগ্রহণকারী সব দলের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা জানান।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৫৭ ● ২৭ বার পঠিত
