বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে মঠবাড়িয়া ইউএনও

হোম » পিরোজপুর » খাল পুনঃখনন কাজ পরিদর্শনে মঠবাড়িয়া ইউএনও
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


 

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে মঠবাড়িয়া ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।

বুধবার উপজেলার বহেরাতলা বাজার থেকে আলগী পাতাকাটা বাজার হয়ে ভাঙ্গাপোল এলাকা পর্যন্ত পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও খাল খননের অগ্রগতি, গভীরতা, প্রশস্ততা ও কাজের মান পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত নকশা ও মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি চলাচল ব্যাহত হতো এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। পুনঃখনন কাজ শেষ হলে কৃষিকাজ ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময়: ৫:৫৬:২৭ ● ২৪ বার পঠিত