বুধবার ● ২০ মে ২০২৬
আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ঈদুল আযহা উপলক্ষে ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শত ৩৮জন অতিদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গৈলা ও রাজিহার ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে অতিদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক আবুল মোল্লা, এনায়েত হোসেন মনু, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার। অন্যদিকে রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সরোয়ার হোসেন মিয়া ও ইউনিয়ন পরিষদ সচিব গৌতম পাল। উপজেলার রাজিহার ইউনিয়নে ২৬৯৪ জন, গৈলা ইউনিয়ন ২৮৭৪ জন, বাকাল ইউনিয়ন ২২৯৮ জন, বাগধা ইউনিয়ন ২৬৭৮ জন ও রত্নপুর ইউনিয়ন পরিষদে ২৬৯৪ জনসহ ৫টি ইউনিয়নে মোট ১৩২৩৮ জন অতিদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২০:০৪ ● ৩০ বার পঠিত
