বুধবার ● ২০ মে ২০২৬

ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

হোম » পটুয়াখালী » ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
বুধবার ● ২০ মে ২০২৬


 

ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক,কলাপাড়া (পটুয়াখালী)

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সার্বিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব এর সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরামরে উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

মানববন্ধনে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে ধারাবাহিকভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

 

বক্তারা আরও বলেন, এ ধরনের সহিংসতা সমাজকে অস্থিতিশীল করে তুলছে এবং নারীর নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তাই অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

 

কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৬ ● ২৫ বার পঠিত