মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সাথে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সাথে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সাথে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা

সাগরকন্যা প্রতিবেদক,কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষী, বড়ই চাষী, গোলগাছ চাষী, আম বাগানী, ড্রাগন চাষী, ধান চাষী, মুগডাল চাষী ভার্মি কমপোষ্ট চাষী ও সৌদি খেজুর চাষীসহ অর্ধ শতাধিক কৃষকরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া  সন্ধ্যায় এ আড্ডা অনুষ্ঠানে নানা-নাতির গম্ভীরা পরিবেশনার মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষিতে আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৮ ● ৩০ বার পঠিত