গৌরনদীতে নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ

হোম » বরিশাল » গৌরনদীতে নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ
সোমবার ● ১৮ মে ২০২৬


 

গৌরনদীতে নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে জাতীয় মহিলা সংস্থা-এর উদ্যোগে বরিশালের গৌরনদীতে ‘ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির প্রমখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা।

 

বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কার্যক্রম নারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীর মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৩ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ