ঝালকাঠির বিভিন্ন প্রেসক্লাবের সামনে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

হোম » রাজনীতি » ঝালকাঠির বিভিন্ন প্রেসক্লাবের সামনে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার
রবিবার ● ১৭ মে ২০২৬


 ঝালকাঠির বিভিন্ন প্রেসক্লাবের সামনে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু-এর মুক্তির দাবিতে জেলার বিভিন্ন প্রেসক্লাবের সামনে পোস্টার লাগানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব পোস্টার লাগানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রেসক্লাবের সাংবাদিকরা।

 

পোস্টারগুলোতে লেখা ছিল- ‘আমির হোসেন আমুর মুক্তি চাই’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’ এবং ‘জননেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান।

 

জেলা শহরের ঝালকাঠি প্রেসক্লাব ছাড়াও রাজাপুর প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব ও কাঠালিয়া প্রেসক্লাবের সামনের দেয়ালে এসব পোস্টার দেখা যায়।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কারা এসব পোস্টার লাগিয়েছে- সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, রাতের আঁধারে কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে তা তারা জানেন না।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আমির হোসেন আমু-এর সমর্থকরাই তার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করেছেন।

 

উল্লেখ্য, বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর সম্প্রতি আমির হোসেন আমুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ২১:২৭:৩১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ