শনিবার ● ১৬ মে ২০২৬

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ
শনিবার ● ১৬ মে ২০২৬


 

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল। সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার।

প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলের মাঝে মোট ৮০টি ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা হিসেবে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে, জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল বলেন, নদী-খাল ও জলজ সম্পদ রক্ষায় সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জেলেদের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৫ ● ২১ বার পঠিত