শনিবার ● ১৬ মে ২০২৬
রাজাপুরে মাদক কারবারির আসরে ইউএনওর হানা, ১ বছরের কারাদণ্ড
হোম » ঝালকাঠী » রাজাপুরে মাদক কারবারির আসরে ইউএনওর হানা, ১ বছরের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির আসরে হানা দিয়ে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেখানেই মাদক সেবনের আসর থেকে মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মাদকমুক্ত রাজাপুর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:২৯:৪৭ ● ১৯ বার পঠিত
