শুক্রবার ● ১৫ মে ২০২৬
গৌরনদীতে মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
হোম » বরিশাল » গৌরনদীতে মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয় শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। দ্রুত অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মঞ্জু বেপারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৬ ● ২৬ বার পঠিত
