শুক্রবার ● ১৫ মে ২০২৬

গৌরনদীতে জমি নিয়ে চাচা-ভাতিজা পক্ষের সংঘর্ষ, আহত ৮

হোম » বরিশাল » গৌরনদীতে জমি নিয়ে চাচা-ভাতিজা পক্ষের সংঘর্ষ, আহত ৮
শুক্রবার ● ১৫ মে ২০২৬


গৌরনদীতে জমি নিয়ে চাচা-ভাতিজা পক্ষের সংঘর্ষ, আহত ৮

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বাড়ির জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা ও ভাতিজা পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ৭ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৈতৃক ও ভোগদখলীয় জমিতে শুক্রবার সকাল ৮টার দিকে রান্নাঘর নির্মাণ কাজ শুরু করেন মো. ইলিয়াস হাওলাদার। এ সময় তার চাচা খালেক হাওলাদার ও তার ছেলেরা নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে খালেক হাওলাদারের নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ওঠে। পরে প্রতিপক্ষ পাল্টা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ইলিয়াস হাওলাদার (৩৫), পান্নু হাওলাদার (২৯), ফজিলা বেগম (৬০), রকিব হাওলাদার (২৮), রফিক হাওলাদার (২০), মিলন হাওলাদার (১৮), জান্নাত বেগম (১৭)সহ আরও একজন।

গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, উভয় পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৩ ● ২৬ বার পঠিত