শুক্রবার ● ১৫ মে ২০২৬
চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী
হোম » সর্বশেষ » চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

সাগরকন্যা ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে চলচ্চিত্রপাড়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া ওই পোস্টে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের ‘মশা’র সঙ্গে তুলনা করেন। পোস্টে তিনি লেখেন, ‘ চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়? ‘
কারও নাম উল্লেখ না করলেও তার এ মন্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সাম্প্রতিক চলচ্চিত্র সংক্রান্ত একটি বিতর্কিত ঘটনার সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখছেন, যদিও এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া এবং সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়া নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বিতর্ক তৈরি হয়।
এ ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি এসেছে বলে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০:১৭:০৯ ● ২৮ বার পঠিত
