নলছিটিতে যৌন নিপীড়নের অভিযোগে শ্বশুর গ্রেফতার

হোম » ঝালকাঠী » নলছিটিতে যৌন নিপীড়নের অভিযোগে শ্বশুর গ্রেফতার
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


 

নলছিটিতে যৌন নিপীড়নের অভিযোগে শ্বশুর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে তার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে নুরু সরদার (৬৮) এর বিরুদ্ধে তার পুত্রবধূ (২৭) বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত নুরু সরদারকে গ্রেফতার করে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই গৃহবধূ বসন্ত রোগে আক্রান্ত হলে পরিবারের ঘুমানোর ব্যবস্থা পরিবর্তিত হয়। সেই সুযোগে গত ২ মে রাত আনুমানিক ১টার দিকে শ্বশুর নুরু সরদার তার ঘরে প্রবেশ করে অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। ওই সময় তিনি চিৎকার করলে শ্বশুর ঘটনাস্থল থেকে চলে যান।

 

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার স্বামীকে জানান। পরে তারা বিষয়টি নিয়ে বাড়ি পরিবর্তন করেন। দীর্ঘদিন কোনো স্থানীয় সমাধান না পেয়ে অবশেষে তিনি থানায় মামলা করেন।

 

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৩৫ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ