বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
হোম » কৃষি » আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (পটুয়াখালী)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন লিখন বনিক।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করবে খাদ্যগুদাম।
চলতি মৌসুমে মোট ১ হাজার ৬০ মেট্রিক টন চিটামুক্ত বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগৃহীত ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪ শতাংশ হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ফেরদৌস, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আবুবকর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৩ ● ১৩ বার পঠিত
