বুধবার ● ১৩ মে ২০২৬
মঠবাড়িয়ায় মোবাইল কোর্টের অভিযান: তিন দোকানে জরিমানা
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় মোবাইল কোর্টের অভিযান: তিন দোকানে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়নে বুধবার (১৩ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পৃথক অভিযোগে এ জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুনাইদ রহমান উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। তবে কোনো দোকানে অনুমোদনহীন স্টেরয়েড বিক্রির প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই দিনে বড় মাছুয়া ইউনিয়নের কয়েকটি ওষুধের দোকানেও পৃথক অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা অনিয়মের কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২০:১৫:২৯ ● ১১৬ বার পঠিত
