বুধবার ● ১৩ মে ২০২৬
গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
হোম » ঢাকা » গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম জোরদার করতে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-য় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আরিফ-উজ-জামান জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে।
এছাড়া জেলায় স্মার্ট কৃষি কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:০২ ● ৩৫ বার পঠিত
