মঙ্গলবার ● ১২ মে ২০২৬

গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুনঃখননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

হোম » বরিশাল » গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুনঃখননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুনঃখননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে খাল পুনঃখননের কাজে ভেকু ব্যবহারের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

 

মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জামাল মৃধা, মোতালেব শিকদার, জালাল খলিফা, দেলোয়ার মৃধা, সিরাজুল মল্লিক, আজাদ হুজুর, সেলিনা বেগমসহ অনেকে অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলার নলচিঁড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরঙ্গল-বোরাদী এবং ৬নং ওয়ার্ডের পূর্ব গরঙ্গল এলাকার মধ্য দিয়ে প্রবাহিত খালটি ভেকু দিয়ে পুনঃখননের কারণে আশপাশের গাছপালা, বসতঘর, মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

তারা আরও জানান, অনিয়মিতভাবে ভেকু দিয়ে খনন কাজ পরিচালনার ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতঘর, কৃষিজমি ও স্থানীয় সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে বলে দাবি করেন তারা।

 

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জানান, তাদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২২:০১:০০ ● ৪৮ বার পঠিত