বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

হোম » সর্বশেষ » বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বরগুনা জেলায় নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

 

এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন।’

 

জানা যায়, সকালে বরগুনা হাসপাতালে কর্মরত ও অধ্যয়নরত নার্সদের অংশগ্রহণে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব গেটে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আজিজ, নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইনচার্জ, প্রশিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তারা শুধু সেবা দেন না, রোগীর মানসিক শক্তিও হয়ে ওঠেন। ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও যথাযথ সম্মান নিশ্চিত করা জরুরি।

 

তিনি আরও বলেন, একসময় নার্সিং পেশাকে যথাযথভাবে দেখা হতো না, তবে এখন এই পেশা অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। নার্সরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ