মঙ্গলবার ● ১২ মে ২০২৬

নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ-চেয়ারম্যান মাসুদ ইকবাল

হোম » পায়রা বন্দর » নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ-চেয়ারম্যান মাসুদ ইকবাল
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ-চেয়ারম্যান মাসুদ ইকবাল

সাগরকন্যা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

 

তিনি বলেন, বন্দরের আশপাশের নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর-এর কমার্শিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এসময় বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে নৌযান দুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুর এলাকার সাধারণ জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৬ ● ২৯ বার পঠিত