মঙ্গলবার ● ১২ মে ২০২৬
দশমিনায় ১২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
হোম » পটুয়াখালী » দশমিনায় ১২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মিয়া (৪৫) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল ছোবাহান মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অভিযান চালিয়ে মাছুয়াখালী এলাকা থেকে বাবুল মিয়াকে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৩৬:১২ ● ৩২ বার পঠিত
