সোমবার ● ১১ মে ২০২৬

নাজিরপুরে আলোচিত সি.এ ইয়াসির আরাফাতের বদলি

হোম » লিড নিউজ » নাজিরপুরে আলোচিত সি.এ ইয়াসির আরাফাতের বদলি
সোমবার ● ১১ মে ২০২৬


 

নাজিরপুরে আলোচিত সি.এ ইয়াসির আরাফাতের বদলি

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের আলোচিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সি.এ) মো. ইয়াসির আরাফাতকে বদলি করা হয়েছে। একই আদেশে তাঁর স্থলে জিয়ানগর উপজেলা পরিষদ থেকে শাহারিয়া সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে নাজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১১ মে) পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়।

 

অফিস আদেশ অনুযায়ী, নাজিরপুর উপজেলা পরিষদের সি.এ মো. ইয়াসির আরাফাতকে জিয়ানগরে এবং জিয়ানগরের শাহারিয়াকে নাজিরপুরে পদায়ন করা হয়েছে।

 

উল্লেখ্য, বদলি হওয়া সি.এ ইয়াসির আরাফাতের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েব, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর খাদ্য বরাদ্দে অনিয়ম এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগেও তাঁর নাম উঠে আসে।

 

এছাড়া বেনামে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার অভিযোগে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাঁর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে সি.এ ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে সাগরকন্যাকে বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নিউজ করা হয়েছে। আমার চাকরির অবস্থান অনুযায়ী আমার যে সক্ষমতা নেই, সেসব বিষয় আমার উপর চাপিয়ে দিয়ে ভুয়া নিউজ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৪ ● ১৮ বার পঠিত