সোমবার ● ১১ মে ২০২৬
নিজের আমল না থাকলে অন্যকে উপদেশ দেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: ছারছীনার পীর
হোম » ইসলামী জীবন » নিজের আমল না থাকলে অন্যকে উপদেশ দেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: ছারছীনার পীর

সাগরকন্যা প্রতিবেদক
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, নিজের জীবনে যে আমল বাস্তবায়ন নেই, সে বিষয়ে অন্যকে উপদেশ দেওয়া ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কথা ও কাজের মিল একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তিনি বলেন, অনেকেই অন্যকে ভালো কাজের পরামর্শ দিলেও নিজের জীবনে তা অনুসরণ করেন না, যা দ্বিমুখী আচরণ হিসেবে গণ্য হয় এবং তা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এমনকি আল্লাহর কাছেও এটি অপছন্দনীয়। উপদেশ তখনই প্রভাব ফেলে, যখন তা ইখলাস ও বাস্তব আমলের ভিত্তিতে দেওয়া হয়।
তিনি আরও বলেন, নিজে মিথ্যা বলার পর অন্যকে সত্য বলার উপদেশ দিলে সেই কথার প্রভাব থাকে না। আগে নিজের নফসকে সংশোধন করা জরুরি। নিজের জীবনে কোনো নেক আমল প্রতিষ্ঠিত করার পরই অন্যকে সে বিষয়ে দাওয়াত দেওয়া উচিত।
গত ১০ মে রাজধানীর অদূরে তুরাগ থানাধীন নিশাতনগর ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৯ ● ২২ বার পঠিত
