সোমবার ● ১১ মে ২০২৬

নাজিরপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হোম » জেলে-মৎস্য » নাজিরপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সোমবার ● ১১ মে ২০২৬


 

মো. মনিরুজ্জামান মোল্লা সভাপতি এবং মো. ফিরোজ মাহামুদ সাধারণ সম্পাদক

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ, জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে এ কমিটি ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে গত ৬ মে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।

 

নতুন কমিটিতে মো. মনিরুজ্জামান মোল্লা সভাপতি এবং মো. ফিরোজ মাহামুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশ্রাফ আলী এবং সহ-সভাপতি করা হয়েছে মো. সাহিদ ফকিরকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নূর মোহাম্মদ ব্যাপারী ও কাইউম খান।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনির হোসেন হাওলাদার ও রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এশার উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সুলতান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সোহাগ মোল্লা, জেসমিন বেগম, ইলিয়াস শেখ, হরে কৃষ্ণ মন্ডল ও মাহাবুব শেখ।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জেলে সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত, সরকারি সুবিধা প্রাপ্তি সহজ করা, নদী ও জলাশয় সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জেলে পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে তারা কাজ করবেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তারা।

 

তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক ক্ষুদ্র জেলে এখনো নানা সংকটে রয়েছে। এসব সমস্যা সমাধান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং দুর্যোগকালীন সহায়তায় সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

 

কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাজিরপুরের জেলে সমাজ আরও সুসংগঠিত হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১০ ● ৩১ বার পঠিত