সোমবার ● ১১ মে ২০২৬
কলাপাড়ার নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড
হোম » পটুয়াখালী » কলাপাড়ার নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কলাপাড়া থানার একটি দল নীলগঞ্জ ব্রিজের ঢাল এলাকা থেকে মো. ইমন কাজী (২০)কে গাঁজা পরিবহনের অভিযোগে আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ সময় জব্দ করা ৫ গ্রাম গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে সূত্রে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৭ ● ৩৭ বার পঠিত
