সোমবার ● ১১ মে ২০২৬

ওসমান হাদি হত্যা: বিচার না হলে ‘জুলাইয়ের পরাজয়’ হবে- মাসুমা হাদি

হোম » ঝালকাঠী » ওসমান হাদি হত্যা: বিচার না হলে ‘জুলাইয়ের পরাজয়’ হবে- মাসুমা হাদি
সোমবার ● ১১ মে ২০২৬


 

ওসমান হাদি হত্যা: বিচার না হলে ‘জুলাইয়ের পরাজয়’ হবে- মাসুমা হাদি

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ওসমান হাদি হত্যা মামলার বিচার না হওয়া মানেই ‘জুলাইয়ের পরাজয়’ হবে বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবার হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।

 

সোমবার (১১ মে) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’-এর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 

মাসুমা হাদি বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো আমরা বিচার পাইনি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের ন্যায়বিচার ও জবাবদিহিতার চেতনা প্রশ্নের মুখে পড়বে।

 

বক্তব্যে তিনি আরও বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫:০২:২১ ● ২৭ বার পঠিত