রবিবার ● ১০ মে ২০২৬
কাউখালীতে বসতঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার
হোম » পিরোজপুর » কাউখালীতে বসতঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে প্রায় আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানকালে স্বর্ণা মিস্ত্রির বসতঘরের শয়নকক্ষে চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাউখালী থানার ওসি জানান, গাঁজাসহ গ্রেপ্তার স্বর্ণা মিস্ত্রির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০১:২৫ ● ৩৩ বার পঠিত
