শুক্রবার ● ৮ মে ২০২৬

লাইসেন্স ছাড়া আইস প্ল্যান্ট পরিচালনা: কলাপাড়ায় জরিমানা ও কারাদণ্ড

হোম » পটুয়াখালী » লাইসেন্স ছাড়া আইস প্ল্যান্ট পরিচালনা: কলাপাড়ায় জরিমানা ও কারাদণ্ড
শুক্রবার ● ৮ মে ২০২৬


 

লাইসেন্স ছাড়া আইস প্ল্যান্ট পরিচালনা: কলাপাড়ায় জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় লাইসেন্স ছাড়া আইস প্ল্যান্ট পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
অভিযানে লাইসেন্স ব্যতীত বরফকল পরিচালনার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় হারুন অর রশিদ (৪৯) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় আরও জানা যায়, সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও ওই আইস প্ল্যান্টটি চালু রাখা হয়েছিল, যা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
প্রশাসন জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৪ ● ৪৯ বার পঠিত