শুক্রবার ● ৮ মে ২০২৬

দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

হোম » পটুয়াখালী » দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
শুক্রবার ● ৮ মে ২০২৬


দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী এলাকার সুলিজ ঘাট সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী আকবর মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২০) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন মিনারের ছেলে লাগিব মিনার (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। অপর একজন ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যায়।
পরে আটক আশিক মোল্লার দেহ তল্লাশি করে তার পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পলাতক আসামি হিসেবে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার আব্দুল্লাহ গাজীর নাম উল্লেখ করে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন দুই মাদক কারবারিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪১ ● ২৬ বার পঠিত