বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬

কুয়াকাটায় পদ্মগোখরা সাপ উদ্ধার, আটকে দুধ খাওয়ানোর চেষ্টা

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় পদ্মগোখরা সাপ উদ্ধার, আটকে দুধ খাওয়ানোর চেষ্টা
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


 

কুয়াকাটায় পদ্মগোখরা সাপ উদ্ধার, আটকে দুধ খাওয়ানোর চেষ্টা

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের বাসা থেকে একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) টিম ও বন বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে সাপটি সাগরপাড় থেকে ধরে এনে একটি বালতিতে আটকে রেখে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল বলেও জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটার ঝাউবন সংলগ্ন এলাকায় বসবাসকারী এক জেলে বৃহস্পতিবার সকালের দিকে সাপটি ধরে বাসায় নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়।

 

উদ্ধারকারীরা জানান, পদ্মগোখরা একটি অত্যন্ত বিষধর সাপ। এ ধরনের বন্যপ্রাণী ধরে বাসায় আটকে রাখা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি আইনগতভাবেও দণ্ডনীয় অপরাধ। উদ্ধার শেষে সাপটিকে নিরাপদভাবে সংরক্ষিত বনের ভেতরে অবমুক্ত করা হয়।

 

এ সময় স্থানীয়দের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। উদ্ধারকারী দল জানায়, সাপকে দুধ খাওয়ানোর প্রচলিত ধারণা সম্পূর্ণ ভুল ও বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন; সাপ দুধ পান করে না, বরং এতে প্রাণীটির ক্ষতির আশঙ্কা থাকে।

 

বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী না ধরার এবং কোনো বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৩ ● ৪৫ বার পঠিত